
নিজস্ব প্রতিবেদক।।
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নবীপুর গ্রামে গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙ্গে হাসপাতালে পাঠানো, বসতঘরে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ পুলিশ কনস্টেবল সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীপুর গ্রামের বাসিন্দা শিমু বেগম ভোলা সদর মডেল থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩ জুন দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের বাড়ির সামনে এসে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তারা বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সিমু বেগম আরো বলেন, ভিডিও তে দেখা পায় খালি গায়ে একজন দাঁড়িওয়ালা ব্যাক্তি লাঠিসোটা নিয়ে বার বার আঘাত করতেছে সামনে যাকে পায় তাকেই।
উনি একজন ওয়াজ করা বক্তা হয়ে কিভাবে এভাবে মারধর করে দেখেন আপনারা।
এদিকে অভিযোগের তীর পুলিশ কনস্টেবল রুবেল ও জুনায়েদ সহ কয়েকজনের বিরুদ্ধে, সিমু বেগমের দাবি পুলিশে চাকরি করে বলে ছুটিতে এসেই আমাদেরকে নির্যাতন করে, পুলিশে চাকরি করে চট্টগ্রামে ভোলায় তার নিজ বাড়িতে এসে নারীদেরকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় এ দেশে কি আমরা বিচার পাবো না।
পুলিশের ক্ষমতা ব্যবহার করে আমার বোনের জামাইকে থানায় নিয়ে পুলিশ দিয়ে মাইর খাওয়াছে, এগুলোর কি বিচার আমরা পাবো না।
এ ঘটনায় শিমু বেগমের মা, বোনসহ পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে চট্টগ্রামে কর্মরত পুলিশ কনস্টেবল রুবেলের কাছে মারামারির বিষয় জানতে চাইলে তিনি বলেন, ভাই আপনি এলাকায় খোজ নিয়ে দেখেন আমার কোন খারাপ রিপোর্ট নাই, আমি এ কাজ করিনি বরং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.জিয়াউদ্দিন বলেন,এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:৫১:৩৮ ২৫৮ বার পঠিত