ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রচ্ছদ » জেলা » ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে লালমোহন ও মনপুরায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মো. জামশেদের দেড় বছর বয়সী কন্যা জাইমা রহমান, কালমা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মো. আনোয়ারের চার বছর বয়সী ছেলে মো. শাহাদাত এবং মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জসিম হাওলাদারের ৬ বছর বয়সী ছেলে সজিব।

জানা গেছে, বৃহ¯পতিবার সকালে লালমোহনের বদরপুর ও কালমা ইউনিয়নে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

---

অপরদিকে, একই সময় মনপুরার হাজীরহাট ইউনিয়নে খেলা করার সময় পানিতে ডুবে যায় শিশু সজিব। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু দু’টির মৃত্যুর বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১:২৭:৫৯   ৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ