
আজকের ভোলা রিপোর্ট ॥
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ইয়ুথ পলিসি ইমপ্লিমেন্টেশন গাইডলাইন অনুসারে ইয়ুথ রেড ক্রিসেন্ট (আরসিওয়াই), ভোলা ইউনিটের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ আরিফুর রহমানকে ইয়ুথ চিফ, মোঃ এনায়েত উল্লাহকে ডেপুটি ইয়ুথ চিফ-১ এবং মোঃ শহীদ হোসেনকে ডেপুটি ইয়ুথ চিফ-২ হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আল আমিন এবং উপ-প্রধান মোঃ তাইম; প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সায়মুন ইসলাম এবং উপ-প্রধান রুবাইয়া; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সাকিলা জাহান জয়নাব এবং উপ-প্রধান মোঃ বিন ওসামা হক মহিম; দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান তাসনিম জেরিন এবং উপ-প্রধান মোঃ সিফাত হোসেন; স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় প্রধান লিয়া এবং উপ-প্রধান মোঃ তারেকুর রহমান; রিসোর্স মোবিলাইজেশন বিভাগের বিভাগীয় প্রধান তাকজিয়া ইনসান এবং উপ-প্রধান সাইয়েদা রাজিয়া সুলতানা।
নবনির্বাচিত নির্বাহী কমিটি যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, মানবিক কার্যক্রম সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, যুব নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটি পর্যায়ে মানবিক সেবা কার্যক্রম জোরদারে কাজ করবে।
ইয়ুথ রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটি রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সাতটি মৌলিক নীতিকে ধারণ করে মানবতার সেবায় নিবেদিত থেকে ভোলায় যুব স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে ভূমিকা রাখবে।
এ সময় সকল উপজেলা ইয়ুথ রেড ক্রিসেন্ট টিম, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের নবগঠিত কমিটির সঙ্গে সমন্বয় রেখে মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১:২৬:৫৬ ১৯৮ বার পঠিত