ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় বিএনপি’র চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

দোয়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‎দোয়া মোনাজাতে বিএনপি’র চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় ও বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট প্রয়াত শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের পেশইমাম মাওলানা নূরে আলম।

বাংলাদেশ সময়: ১:২৬:০৪   ৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজ্ঞান ও উদ্ভাবনে উজ্জ্বল ভোলা, সায়েন্স প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের মেধার ঝলক
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যু ॥ শোক প্রকাশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ডিএনএ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও ইমরানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আর্কাইভ