লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলাার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পূর্ব গাইমারা ৭নং ওয়ার্ডে আবদুর রহিম নামক কৃষকের বাগান থেকে সুপারি, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ/ছয়শ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ৩০ মে শনিবার এ ঘটনা ঘটে।

কৃষক আবদুর রহিম জানান, এটা আমার নতুন বাড়ি। আমি এখানে বসবাস করি। গাছগাছালি রোপণ করে বাড়ি সাজাই। আমরা রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়ি। শনিবার সকালে ঘুম থেকে ওঠে দেখি আমার বাড়িতে বাগানের সমস্ত সুপারি চারা, নারিকেল চারাসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ/ছয়শ গাছ কেটে ফেলেছে। কে বা কারা কেটেছে তা আমি দেখিনি।

তিনি আরো জানান, এর প্রায় ১৫/২০ দিন আগে আমার বাড়িতে পুকুরে বিষ দিয়ে প্রায় ২ মনের বেশি রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির নলা পোনা মাছ মেরে ফেলে। তাও এলাকাবাসী সবাইকে জানাই। আবার ছয়/সাত মাস আগে রাতে আগুন দিয়ে আমার ঘর পুড়িয়ে দেয়। এই শত্রু কারা? বারবার আমার ক্ষতি করে। আমি এদের বিচার দাবি করি।

বাংলাদেশ সময়: ১:২৩:৫৫   ৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ