মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জেলা » মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
বুধবার, ৩ জুন ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং ভোলা-১ ও ভোলা-২ সংসদীয় আসনের ৯ বারের জাতীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। তার গ্রামের বাড়ি কোড়ালিয়ায় জানাজা শেষে তাকে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকাল ৪টায় তার গ্রামের বাড়ি কোড়ালিয়ায় জানাজা অনুষ্ঠিত হয়।

আর আগে দুপুর আড়াইটার দিকে নিজ সংসদীয় আসন ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জানাজায় ইমামতি করেন ভোলার খলিফাপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন। তার জানাজায় অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের।

সেখানে জানাজার পূর্বে জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ‘গার্ড অব অনার’ প্রদর্শন করেন। প্রিয় নেতাকে শেষবারের জন্য দেখার জন্য জেলার ৭ উপজেলা থেকে ছুটে আসেন সাধারণ মানুষও।

জানাজায় তোফায়েল আহমেদের স্বজন শুভাকাক্সক্ষী ও আওয়ামী লীগসহ অন্যান্য দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান স্বজনরা। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় কোড়ালিয়ায় নিজ গ্রামে।

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক স¤পাদক হারুন অর রশিদ টুমেনসহ নেতারা জানাজাস্থলে এসে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার দুপুর ২টায় জানাজার আগে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহীন ও আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান বাহালুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ, সাবেক পৌর মেয়র সালাউদ্দিন লিংকন বলেন, তোফায়েল আহমেদ একক রাজনীতি দলের নেতা নন। তিনি ভোলাবাসীর অভিভাবক ছিলেন। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, জামায়াতে ইসলামসহ সব দলের সব পেশার মানুষ অংশ নেওয়ায় কৃতজ্ঞতা জানান।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে অবতরণ করে।

এদিকে দুপুর ১২টার দিকে জেলা যুবদলের কিছু নেতাকর্মী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান দেয়। এমন সংবাদ পেয়ে জেলা বিএনপির শীর্ষ নেতারা দ্রুত ওই মাঠে গেলে যুবদল কর্মীরা চলে যান। আগের রাতেও তারা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচার দাবি করে মিছিল করেন।

জানাজা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় বরিশাল জোনের ডিআইজিসহ পুলিশের টিম, নৌবাহিনী, কোস্টগার্ডের টিম, র‌্যাব সদস্যরা ভোলার বিভিন্ন এলাকা ও জানাজার মাঠের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

জানা গেছে, সোমবার (১ জুন) বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে আজাহার আলী ও ফাতেমা খানম দ¤পতির ঘরে জন্ম গ্রহণ করেন। ৮৩ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুকালে তোফায়েল আহমেদ তার একমাত্র কন্যা ডা. তাসলিমা আহমেদ মুন্নি ও জামাতা ডা. তৌহিদুজ্জামানসহ বহু স্বজন ও গুণীজন রেখে গেছেন।

এছাড়াও তিনি ৯ বারের সংসদ সদস্য ও ৪ বারের মন্ত্রী ছিলেন। সর্বশেষ তিনি আওয়ামী সরকারের বানিজ্য ও শিল্প মন্ত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৪   ৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ