চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
বুধবার, ৩ জুন ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

পর্যটন নগরী চরফ্যাশন শহরের বিভিন্ন সড়ক, ফুটপাত ও ড্রেন ভ্রাম্যমাণ হকার, অবৈধ দোকানপাট এবং অনিয়ন্ত্রিত পরিবহনের দখলে চলে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন যানজট ও চলাচলে প্রতিবন্ধকতার কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এ অবস্থায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন শহরের সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, অবৈধভাবে দখল করে রাখা স্থাপনা ও প্রতিবন্ধকতা আগামী তিন দিনের মধ্যে স্বেচ্ছায় অপসারণ করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কেউ স্থাপনা অপসারণ না করলে প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেন দখলের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৪   ৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ