ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন

প্রচ্ছদ » খেলা » ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন
মঙ্গলবার, ২ জুন ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল আনন্দ র‌্যালি ও শোডাউন করেছেন ব্রাজিল দলের সমর্থকরা। সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র‌্যালি শুরু হয়। ব্রাজিলপ্রেমীদের প্রত্যাশা-এবারের আসরে ষষ্ঠবারের মতো (হেক্সা) বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল।

ঘণ্টাব্যাপী র‌্যালিটি ভোলার কালিনাথ রায়ের বাজার, মহাজনপট্টি, সদর রোড ও হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এর আগে বিকেল থেকেই ভোলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের হলুদ জার্সি পরে, জাতীয় পতাকা ও তারকা খেলোয়াড়দের ছবি হাতে নিয়ে এবং বাঁশি বাজিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। শতাধিক মোটরসাইকেলের এ বহর ও সমর্থকদের উল্লাসে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, প্রিয় দল ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। দল চ্যা¤িপয়ন হলে জেলাজুড়ে লাখো মানুষের অংশগ্রহণে আরও বড় আনন্দ শোভাযাত্রা করার ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ২:০৯:৩৭   ৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


দৌলতখানে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত
লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন
ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন
বিসিবি’র পরিচালক পদে নির্বাচন করছেন ভোলার ছেলে রবিন চৌধুরী
ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
৭ পদক জিতে তাক লাগালো ভোলা জেলা মার্শাল আর্ট টিম
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টসে ভোলায় জমজমাট মার্শাল আর্ট প্রতিযোগিতা
ভোলায় ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগে ভোলা পৌরসভা চ্যাম্পিয়ন
শের-ই বাংলা মেডিকেল কলেজে সারথ্য-৫৭ ব্যাচের ‘প্রীতি ফুটবল ম্যাচ ও ফল উৎসব’ অনুষ্ঠিত



আর্কাইভ