চরফ্যাশনে বিএনপি অফিসে ‘জয় বাংলা’ শ্লোগান!

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে বিএনপি অফিসে ‘জয় বাংলা’ শ্লোগান!
মঙ্গলবার, ২ জুন ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি অফিসে বসে এক যুবকের ‘কিসের জামায়াত, কিসের বিএনপি, কিসের এনসিপি; আমরা তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি অফিসে কয়েকজনের উপস্থিতিতে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ শ্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত অন্যদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি প্রকাশের পর মাদ্রাজ ইউনিয়ন ছাত্রনেতাসহ এলাকাবাসী বিষয়টি অভিযুক্ত রাহায়ন (১৭) ও আরিফের (১৬) কাছে জানতে চাইলে তারা জানান, নুর আলম মুন্সি ও জামাল নামের দুই ব্যক্তি ভিডিওটি ধারণ করতে উৎসাহিত করেন এবং ভিডিও করার জন্য টাকা দেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় মাদ্রাজ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান বাদী হয়ে চরফ্যাশন থানায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মী ও এলাকাবাসী অভিযুক্ত রাহায়ন, আরিফ, অজিউল্লাহ ও আলউদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন বলে জানা গেছে।

চরফ্যাশন থানার ওসি মাহমুদ-আল-ফরিদ ভুইয়া এ ঘটনায় সত্যতা স্বীকার করেছেন।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

চরফ্যাশন উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর জানান, ভিডিওটি প্রকাশের পর আমরা তা দেখে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করতে প্রশাসনকে জানিয়েছি।

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২:০৮:১৮   ৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধর
শশীভূষণে ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক



আর্কাইভ