লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: বিদ্যুৎ অফিস ঘেরাও, ১৫দিনের আল্টিমেটাম

প্রচ্ছদ » জেলা » লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: বিদ্যুৎ অফিস ঘেরাও, ১৫দিনের আল্টিমেটাম
সোমবার, ১ জুন ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলায় নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ের শিকার হচ্ছেন জেলার বাসিন্দারা। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

প্রচ- গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বিদ্যুতের অভাবে রাতের ঘুম হারাম হয়ে পড়েছে সাধারণ মানুষের। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রোববার (৩১ মে) সকালে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে ভোলা একসময় বিদ্যুৎ স্বয়ংস¤পূর্ণ জেলা হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে জেলার মানুষ চরম বিদ্যুৎ সংকটে ভুগছেন। দিনের পর দিন দীর্ঘ লোডশেডিং চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

বক্তারা আরও বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংকট নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।

স্থানীয়দের দাবি, ভোলার মানুষ যেন নিজ জেলার উৎপাদিত বিদ্যুতের ন্যায্য সুবিধা পায় এবং দ্রুত লোডশেডিং থেকে মুক্তি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ০:১৮:১৪   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ