সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু

প্রচ্ছদ » লালমোহন » সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু
সোমবার, ১ জুন ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

দক্ষিণ সুদানে মিশনে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ভোলার লালমোহনের মো. মহিউদ্দিন চপল। তিনি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দুই মাস আগে সেনাবাহিনী থেকে মিশনে দক্ষিণ সুদান যান মহিউদ্দিন চপল। শনিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাৎক্ষণিক তাকে উগান্ডার একটি হসপিটালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় তার।

মহিউদ্দিন চপলের বাড়ি লালমোহন ফরাজী বাজার এলাকায়। বাবা দেলোয়ার হোসেন মেম্বার ও মা পুত্রশোকে বারবার মূর্ছা যান। তারা মানতে পারছেন না তাদের ছেলে আর নেই।

শনিবার রাতে মৃত্যুবরণ করলেও মৃত্যু সংবাদ তাদের কাছে পৌঁছে রোববার দুপুরে। মৃত্যুর খবরে পরিবারে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী ও ২ ছেলে সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৬:৫৯   ৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার
লালমোহনে অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ আটক-৩
সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত লালমোহনের সেনা কর্মকর্তার মরদেহ ফিরল হেলিকপ্টারে
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
জেলেনৌকার সদস্য থেকে দক্ষ কারিগর; নিজ চেষ্টায়-প্রচেষ্টায় যেভাবে ভাগ্য বদলালেন ফারুক
লালমোহনে ফরাজগঞ্জে কালাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি
সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪



আর্কাইভ