লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
সোমবার, ১ জুন ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে জমি বিরোধের জেরধরে ৪ জনকে পিটিয়ে গুরুতরভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মো. নুরুন্নবী, মো. হাদীস, মো. মুন্না, মো. নূর মোহাম্মদ। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত মো. নুরুন্নবী অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬০ বছর ধরে আমাদের ১৪ শতাংশ দাদার ওয়ারিশকৃত জমি ভোগদখল করে আসছেন আমার বাবা আব্দুল মুনাফ হাওলার গংরা। হঠৎ করে কয়েক মাস আগে স্থানীয় নুরু মেম্বার গংরা আমাদের সেই জমি জবরদখল করে ওই জমিতে বাদাম চাষ করেন। এ বিষয়ে একাধিক বার তাদেরকে বললেও কোনো গুরুত্ব দেননি নুরু মেম্বার গংরা।

শুক্রবার সকালে ওই জমির বাদাম উত্তোলনকে কেন্দ্র করে নরু মেম্বারের নেতৃত্বে জুয়েল, লিটন, তুহিন, জাবেদ, পাহিম, মাহীম, শিল্পী, শারমিন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা করে এক পর্যায়ে আমার ডাক চিৎকার শুনে আমার চাচা মো. হাদীস ও মুন্না, নূর মোহাম্মদ দৌরে এলে তাদের উপরে হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। নুরুন্নবী হাওলাদার ও তাদের পরিবারের দাবী আমরা যদি আমাদের দলিলের দৃষ্টিতে আমাদের জমি পেয়ে থাকি তা হলে আমাদের জমি আমরা ফেরত চাই। যদি তারা পায় তা হলে তাদের জমি আমরা ফেরত দেবো।

এ বিষয়ে অভিযুক্ত নরু মেম্বারের ছেলে তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্দুল মুনাফ হাওলার গংরা খতিয়ান অনুযায়ী ২ একর ১৬ জমি তাদের দখলেই আছে। তারা শুধু শুধু আমাদের সঙ্গে ঝামেলা করতেছে। তাদের দলিল, খতিয়ান ও দাগ নম্বর ও আলাদা আমাদের জমির মধ্যে তাদের আসার সুযোগ নেই আর তাদের জমির মধ্যেও আমাদের যাওয়ার সুযোগ নেই এই জন্য কাগজপত্র রয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৬:৩০   ৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ