জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫

প্রচ্ছদ » অপরাধ » জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
রবিবার, ৩১ মে ২০২৬



---

নিজস্ব প্রতিবেদক ॥

ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সামনে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখে পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাহে আলম হাওলাদার গংয়ের ওপর আজিজুল হক গং হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, হামলার সময় আজিজুল হক, নিরব মাল, শাহাবুদ্দিন ও নিরব রাড়ীসহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র, লাঠি ও সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের আঘাতে জাকির হোসেন, ইউছুফ, সুফিয়া বেগম ও আল-আমিন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে আহতরা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আহত আল-আমিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আলামিন বাদী হয়ে ভোলার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:৪৩   ১৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ