বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
রবিবার, ৩১ মে ২০২৬



 ---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) আছর নামাজের পর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

---

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর দূরদর্শী ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:৪৪   ৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন প্রবাসী
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: অসহায় হয়ে মানুষের ধারে ধারে ঘুরছে শিক্ষক পরিবার
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১



আর্কাইভ