লালমোহনে কাচা সড়কে ভোগান্তি, পাকা করণের দাবিতে মানববন্ধন

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে কাচা সড়কে ভোগান্তি, পাকা করণের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ২৯ মে ২০২৬



 ---

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে কাচা সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্ব বালুরচর_চরলক্ষ্মী প্রদীপ্ত যুব সংঘের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ইমান উদ্দিন দালাল বাড়ির দরজা থেকে ৮নং ওয়ার্ড মিরা বাড়ির দরজা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাচা রাস্তা জনগণের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এ ওয়ার্ডে রয়েছে পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটুখানি বৃষ্টি হলেই কাদামাটিতে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। ফলে এলাকাবাসী ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে ভীষণ ভোগান্তি পোহাতে হয়।

তাই কাচা সড়কটি পাকা করণের জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

মানববন্ধনে সমাজসেবক মো. কাইয়ুম, মো. মনজু, শরীয়ত উল্লাহ, সালাম হাওলাদার, সোহাগ ফরাজী, রুবেল ফরাজীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৯:২৯   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার
লালমোহনে অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ আটক-৩
সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত লালমোহনের সেনা কর্মকর্তার মরদেহ ফিরল হেলিকপ্টারে
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
জেলেনৌকার সদস্য থেকে দক্ষ কারিগর; নিজ চেষ্টায়-প্রচেষ্টায় যেভাবে ভাগ্য বদলালেন ফারুক
লালমোহনে ফরাজগঞ্জে কালাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি
সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪



আর্কাইভ