
স্টাফ রিপোর্টার।।
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে যৌতুকের দাবিতে ফিমা (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্বামী সজীব হাওলাদার ও তার পরিবারের সদস্যরা রাতেই গৃহবধূর লাশ ঘরের মেঝেতে রেখে পালিয়ে গেছে।
শুক্রবার ভোর ৪টার দিকে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে কলাকোপা গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ফিমা বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের আবুল কালাম ছোট মেয়ে। তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ফিমার স্বামী সজিব হাওলাদার বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে যৌতুক হিসাবে মোটরসাইকেল দাবি করে আসছিলো। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বাকবিতন্ড মার ধরের ঘটনা ঘটতো। যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পর
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:২১:১৩ ৩৩৫ বার পঠিত