
মনপুরা প্রতিনিধি।।
ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে পাঁচটি দোকানঘর বিধ্বস্ত হয়ে ব্যবসায়ীদের প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মোঃ এনায়েতের মুদি দোকানে প্রায় ৫ লাখ টাকা, আব্দুর রহমানের ৫ লাখ টাকা, সোহেলের ৩ লাখ টাকা এবং রাশেদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা দোকানে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও বিভিন্ন মালামাল তুলেছিলেন। কিন্তু হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে দোকানঘরগুলো ভেঙে পড়ে এবং অনেক মালামাল পাশের নদীতে ভেসে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ এনায়েত বলেন,ঈদ উপলক্ষে অনেক কষ্ট করে দোকানে মাল তুলেছিলাম। কিন্তু কয়েক মিনিটের ঝড়েই সব শেষ হয়ে গেছে। এখন আমরা চরম বিপদে আছি।

স্থানীয়রা জানান, আকস্মিক এই ঝড়ে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তারা সরকার ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন-এর কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আবু মুসা বলেন,ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০:১৭:০৪ ৭২ বার পঠিত