দৌলতখানে জুলাই শহীদ রিয়াজের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে জুলাই শহীদ রিয়াজের পরিবারকে জামায়াতের ঈদ উপহার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



---

মোঃ আওলাদ হোসেন, দৌলতখান।।

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া রিয়াজের পরিবারের মাঝে নগদ ১৫০০০ হাজার টাকা ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৬ মে ২০২৬) উপজেলার চরখলিফা ইউনিয়নের মিঠু হাওলাদার বাড়ির সংলগ্ন শহীদ মোঃ রিয়াজের বাবার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান-এর পক্ষ থেকে দৌলতখান উপজেলা জামায়াতের আমীর হাসান তারেক হাওলাদার শহীদ পরিবারের হাতে এ ঈদ উপহার তুলে দেন।

চরখলিফা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউসুফ মাওলানার সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য হাসান তারেক হাওলাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফ উদ্দীন ফারুকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরখলিফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।

শহীদ রিয়াজের বাবা বলেন , “বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের সবসময় খোঁজ খবর নিয়ে আসছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।

এর আগেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব শহীদ পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ঈদ উপলক্ষে প্রতিবছর নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২০:১৪:২৭   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে ঘরের ছাদ ধসে শিশুর মৃত্যু
দৌলতখানে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত
শাশুড়ি বকাঝকা করায় নিজেকে শেষ করে দিলেন রিজভী
লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: বিদ্যুৎ অফিস ঘেরাও, ১৫দিনের আল্টিমেটাম
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
দৌলতখানে জুলাই শহীদ রিয়াজের পরিবারকে জামায়াতের ঈদ উপহার
৪ বছর ধরে বিদ্যুৎ নেই দৌলতখানের মদনপুরে
দৌলতখানে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও শুদ্ধাচার চর্চায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সমাবেশ
দৌলতখানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক



আর্কাইভ