ভোলায় প্রচুর গ্যাস থাকা সত্ত্বেও লোডশেডিং দুঃখজনক: স্পিকার

প্রচ্ছদ » জেলা » ভোলায় প্রচুর গ্যাস থাকা সত্ত্বেও লোডশেডিং দুঃখজনক: স্পিকার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



---

মোঃ বিল্লাল নাফিজ।।

ভোলায় বিপুল পরিমাণ গ্যাস মজুত থাকা সত্ত্বেও ঘন ঘন লোডশেডিং দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আমি যতটুকু জানি ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে, আমি ব্যাপারটি একটু খতিয়ে দেখবো এবং ঈদের পর বিদ্যুৎ মন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করে যাতে পূর্ণবাসন করা যায় বিদ্যুৎ কেন্দ্রটি এবং ভোলাবাসী যাতে লোডশেডিং এর জামেলা না পোহাতে হয়, সেই জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকালে ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন। তিনি জানান, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

স্পিকার আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয় ও সচেতনতার অভাবের কারণেও এ ধরনের অপরাধ বাড়ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান তিনি।

আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে স্পিকার বলেন, সরকার যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে তা সাধারণ মানুষের কল্যাণমুখী হবে বলে তিনি আশাবাদী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

---

জ্বালানি সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল সংকটে পড়লেও দেশের উপকূলীয় এলাকায়, বিশেষ করে বঙ্গোপসাগরে, অভিজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে। তিনি বলেন, এতে মধ্যপ্রাচ্যনির্ভর জ্বালানি সংকট থেকেও দেশ অনেকাংশে মুক্তি পাবে। একইসঙ্গে ভোলার গ্যাস ভোলার মানুষের কল্যাণে ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ভোলায় গ্যাসের মজুত ও ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে দাবি ও আন্দোলন রয়েছে। বিভিন্ন সময়ে স্থানীয় বাসিন্দারা ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার, শিল্পকারখানা স্থাপন ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৫৪   ১৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ