ভোলায় অবৈধ যাত্রীবাহী স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় অবৈধ যাত্রীবাহী স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে ভোলায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ। অভিযানে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে একটি স্টিল বডি ট্রলার জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএ’র সমন্বয়ে পরিচালিত অভিযানে লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে স্টিল বডি ট্রলারে করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহনের সময় ট্রলারটি আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত এবং দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি স্টিল বডি ট্রলারসহ সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।

পরে জব্দকৃত ট্রলার ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, নৌপথে নিরাপত্তা নিশ্চিত ও জনগণের কল্যাণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১:৪৯:৪২   ৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ