মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু

প্রচ্ছদ » চরফ্যাশন » মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



---

‎চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক কলেজছাত্র মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোক, উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২৫ মে) ভোর রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ দুই মাস ১২দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা যান ওই ছাত্র। তিনি ওই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্জাক মীরের ছেলে রায়হান মীর।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১:৪৮:৩৭   ৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধর
শশীভূষণে ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক



আর্কাইভ