চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় একদল যুবক। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা মহাসড়কের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের পর স্থানীয় যুবকরা মাদকবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দিতে বাবুলকে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুছা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকা-ে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় সাধারণ মানুষ। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা মনির পাটোয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাবুলকে কয়েকবার আটক করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।”

এদিকে, স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

বাংলাদেশ সময়: ১:৪৭:১২   ৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ