ভোলায় বিচার বিভাগের অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় বিচার বিভাগের অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
রবিবার, ২৪ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় বিচার বিভাগের অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের এর সভাপতিত্বে এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক রাজীব দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভোলা বিচার বিভাগের বিচারকবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত বিভাগ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জোনাল কমান্ডার (কোস্ট গার্ড), ক্যা¤প কমান্ডার (র‌্যাব), পিপি, এজিপি, ভিপি কৌঁসুলি, জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা কর্মকর্তা (জাতীয় মহিলা সংস্থা), উপপরিচালক (জেলা সমাজসেবা কার্যালয়), উপপরিচালক (মহিলা বিষয়ক অধিদপ্তর), জেল সুপার, উপপরিদর্শক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর), সহকারী প্রকৌশলী (ওজাপাডিকো) এবং প্রবেশন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিচার কার্যক্রম দ্রুত নি®পত্তি, বিচার ব্যবস্থার প্রতিবন্ধকতা দূরীকরণ এবং মামলার দীর্ঘসূত্রিতা কমানোর বিষয়ে আলোচনা করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দায়েরকৃত ও নি®পত্তিকৃত মামলার পরিসংখ্যান উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বিচার কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও সমাধানের বিষয়ে মতামত দেন। আলোচনায় বিশেষভাবে সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করা, সময়মতো তদন্ত প্রতিবেদন দাখিল, মেডিকেল সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা নিরসন, মাদক মামলার কার্যক্রম, পারিবারিক আদালতের মামলা নি®পত্তি এবং আদালতের আদেশ বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বিচার বিভাগের সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভা শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের বিচার বিভাগকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২:০১:০৩   ১১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক সভা
ভোলার আলোচিত মিতু হত্যাকান্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিতে ওসিকে তলব আদালতের
চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড
ভোলায় বিচার বিভাগের অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় গ্রাম আদালত কার্যক্রমে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা
ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চরফ্যাসনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, সাংবাদিকদের নিন্দা
ভোলায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত: দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
জামিন পেলেন ভোলার জামায়াতের নারী কর্মী সাওদা



আর্কাইভ