
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় জনৈক জাকিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে উপজেলার ০২নং হাজিরহাট ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ফকিরহাট বাজারের জনৈক জাকিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ সোহাগ (২৬)কে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী সোহাগ মনপুরার ২নং হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরনবীর ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মনপুরা থানায় মামলা নং-৭, তারিখ-২৩ মে, ২০২৬; জিআর-৩৭/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১:৫৯:১২ ১২০ বার পঠিত