জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ২৪ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা গণযোগাযোগ অধিদপ্তর পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহিম আসাদ, তজুমউদ্দিন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছিম উদ্দিন এবং কৃষি উদ্যোক্তা লাইজু বেগম।

প্রধান অতিথি, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কৃষি নির্ভর অর্থনীতি, জাতীয় উন্নয়নে কৃষক, খামারি ও জেলেদের অবদানের কথা তার বক্তব্যে উল্লেখ করেন। তাই তাদের কল্যাণে সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দশ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

বক্তারা বলেন, কার্ড সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওপরই নির্ভর করতে হবে। বিশ্বের অনেক দেশে কৃষকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্ড থাকলেও বাংলাদেশেই প্রথম এক কার্ডে একাধিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকৃত কৃষকরাই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। সমাবেশে কৃষকদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ার আহ্বান জানানো হয়। কৃষক সমাবেশের প্রারম্ভে জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে কৃষক কার্ড, কমষি ঋণ মওকুফ, কৃষকই জাতীর মেরুদ- এর আলোকে ডকুড্রামা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৫৭:০৩   ১৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ: ভোলা শাখায় এক ঘণ্টার কলম বিরতি
ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
ভোলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণ ও এ কে এম ফারুকের পুনর্বহালের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
ভোলায় চামড়ার ভালো দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
ভোলার ঐতিহ্যবাহী গজারিয়া পশুর হাট: আড়াইশ বছর ধরে খাজনা ফ্রি বেচাকেনা



আর্কাইভ