
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলা সদর উপজেলার ১০৪নং চর রূপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০৪নং চর রূপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মো: কবির হোসেনের সুদীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি এই অঞ্চলের শিক্ষার প্রসারে অসামান্য অবদান রেখেছেন। তার সততা, নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি মমতা তাকে আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিদায় বেলায় প্রধান শিক্ষক মো: কবির হোসেন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত সকলে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বাংলাদেশ সময়: ১:৫৫:৪৬ ৭৮ বার পঠিত