রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
রবিবার, ২৪ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নস্থ ‘মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুল’-এর শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে স্কুলটির মূল ফটকের সামনে থেকে কাজিরহাট বাজার উত্তর মাথা ব্রীজ চত্বর প্রদক্ষিণ করে পূনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানায়।

মিছিল শেষে বক্তব্য দেন শিক্ষার্থী উম্মে হাবিবা ফাইজা, উম্মে হাবিবা রোজা, খাদিজাতুল মাওয়া, রামিসা চৌধুরী বিনতু, খাদিজা আক্তার, নুসাইফা জাহান, আদন মহাজন, ইসমাঈল ফারাভী, নাবহান প্রমুখ শিক্ষার্থীরা।

পরে অভিভাবকরা তাদের বক্তব্যে ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অভিভাবকরা জানান, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে সমাজে নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি আরও বাড়তে পারে। সরকারের কাছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক হাসনাইন আহমেদ হাওলাদার জানান, শিশু শিক্ষার্থী রামিসা হত্যাকা-ে সারা দেশের ন্যায় আমাদের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ মর্মাহত হয়েছি। সঠিক বিচারের দাবিতেই আমাদের আজকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রতিটি শিশু শিক্ষার্থীই যেন আমাদের শিক্ষার্থী। আমরা চাই অতিদ্রুত ধর্ষক ও হত্যাকারী নরপিশাচের ফাঁসির রায় কার্যকর হোক।

বাংলাদেশ সময়: ১:৫৪:৫৮   ৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায়  অপমৃত্যু মামলা
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ দোকান, কোটি টাকার ক্ষতি
রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু



আর্কাইভ