
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ-এর আয়োজনে বৃহস্পতিবার ভোলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের আঞ্চলিক পরিচালক মারিও মুক্তি মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক এবং সদর থানার ওসি (তদন্ত) ফিরোজ হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তারা মেধাবী শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। পরে জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও এককালীন উপবৃত্তির টাকা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১শ’ ১৪ জন শিক্ষার্থীকে সর্বমোট ৫ লক্ষ ২ হাজার টাকা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ০:৩৪:৩৯ ৭৬ বার পঠিত