৩৯ নং নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

প্রচ্ছদ » ভোলা সদর » ৩৯ নং নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
শনিবার, ২৩ মে ২০২৬



---

মোকাম্মেল মিশু ॥

ভোলা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৩৯নং নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। ভোলার ৭ উপজেলার ১ হাজার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যালয়টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর জেলা কমিটি বৃহস্পতিবার তাদের মূল্যায়নে বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত করে। এর আগে ২০১৮ ও ২০২২ সালেও বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিলো। ঈদের পর ৩ জুন বরিশালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেবে বিদ্যালয়টি।

উল্লেখ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা ২০১৯ সালে শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০২৫ সালে গুনী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। তাঁর এবং বিদ্যালয়ের শিক্ষকদের সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়টি বর্তমানে জেলার মডেল হিসাবে রুপান্তরিত হয়েছে। বিদ্যালয়টিতে শিক্ষা উপযোগী এবং মনোরম পরিবেশ হওয়ায় প্রতি বছরই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এবং বিদ্যালয়টি জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৩৪:০২   ১৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজ্ঞান ও উদ্ভাবনে উজ্জ্বল ভোলা, সায়েন্স প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের মেধার ঝলক
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যু ॥ শোক প্রকাশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ডিএনএ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও ইমরানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আর্কাইভ