জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
শনিবার, ২৩ মে ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জেলা তথ্য অফিস ভোলা ‘র আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরের মার্চ-জুন/২০২৬ সময়ে প্রচার কার্যক্রমের

আওতায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের দেবু দত্ত বাড়ির উঠানে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযেগ অধিদপ্তরের সম্মানীয় মহাপরিচালক মোঃ আবদুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় স্কুল শিক্ষক দেবু দত্ত, চাঁদপুর ইউনিয়নের সাবেক স্বাস্থ্য সুপারভাইজার কানাই লাল দে ও এবং স্বাস্থ্যকর্নী জনাব নিভা রাণি দে। অনুষ্ঠানে বক্তারা জনসাধারণকে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে সু¯পষ্ট ও সুন্দরভাবে আলোকপাত করেন। তিনি তাদেরকে সরকার প্রদেয় এসকল সুবিধা সম্পর্কে অবহিত করেন। আগত দর্শকদের মধ্য থেকেও অনেকে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের প্রারম্ভে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ের উপর সদর দপ্তর হতে প্রাপ্ত টিভিসি প্রদর্শন করা হয়। প্রায় ০২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৩৩:২১   ১২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
তজুমদ্দিনে জেলেদের ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধারের পর বনে অবমুক্ত
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড



আর্কাইভ