চরফ্যাশনে ভূমি সেবা মেলায় শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে ভূমি সেবা মেলায় শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



---

মো: শামীম খান, চরফ্যাশন।।

চরফ্যাশনে ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলা’র শেষ দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও

উপজেলা ভূমি অফিস, চরফ্যাশন ভোলা এর আয়োজনে সহকারী কমিশনার( ভূমি) এমাদুল হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রশাসনিক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমূল হুদা,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের প্রমুখ। জনসচেতনতা মূলক সভায় সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খতিয়ান, ভূমি পরিমাপ, ভূমি উন্নয়ন কর প্রদান এবং অনলাইনে ভূমি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে হবে। ভূমি সংক্রান্ত প্রতারণা ও ভোগান্তি এড়াতে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি।

শিক্ষার্থীরা ভূমি সেবার আধুনিক পদ্ধতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানায়। সভার শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের মাঝে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩০:৩৪   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
চরফ্যাশনে বিএনপি অফিসে ‘জয় বাংলা’ শ্লোগান!
চরফ্যাশনে ধর্ষণচেষ্টা, যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই: এমপি নুরুল ইসলাম নয়ন
জাল টানার সময় হঠাৎ বজ্রপাত, জেলের মৃত্যু
মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু
চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ছাত্রদল নেতার নৃশংস হামলা: মামলা দায়ের
চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড



আর্কাইভ