ভোলায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আট বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আমজাদ রাঢ়ী (২৮) নামের এক যুবক কে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে রাজাপুর ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার জানান, বুধবার দুপুরে ওই কিশোরীকে প্রতিবেশী আমজাদ দোকান থেকে সিগারেট নেওয়ার জন্য ১০০ টাকা দিয়েছেন। ওই কিশোরী সিগারেট নিয়ে দিয়ে আসার সময় আমজাদ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে।

এ সময় ওই কিশোরী ডাক-চিৎকার দিলে আমজাদ তাকে ছেড়ে দিয়েছে। এ ঘটনা জানাজানি হলে কিশোরীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা এবং পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে আমজাদ রাঢ়ীকে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আমজাদ রাঢ়ী (২৮) এ পর্যন্ত ৪টি বিয়ে করেছে। পরিবারের সদস্যদের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠা আমজাদ এবারো যদি আইনের গ-ি পেরিয়ে আসে তাহলে আরো বেপরোয়া হয়ে উঠবে বলে ধারণা এলাকাবাসীর।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত আমজাদকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা নেয়ার প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ০:৪৯:১৯   ১১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ