বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

“অগ্নিঝুঁকিমুক্ত একটি পথ, নিরাপদ বসবাস সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বোরহানউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা-র অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের পক্ষে ওসি তদন্ত রিপন কুমার শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান (কবির) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ বাসস্থান নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও জনগণকে অগ্নিকা- প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মণ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সদস্য, পুলিশ প্রশাসন, সিপিপি সদস্য, রেড ক্রিসেন্টের সদস্য, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে স¤পন্ন হয়।

বাংলাদেশ সময়: ০:৪৮:৩৯   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায়  অপমৃত্যু মামলা
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ দোকান, কোটি টাকার ক্ষতি
রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু



আর্কাইভ