তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তজুমদ্দিনের আয়োজনে, ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফনমেশন নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিন, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভেটেরিনারী সার্জন মোঃ সেলিম মিয়া, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মো. আব্দুর রব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছিম উদ্দিন।

এ সময় কৃষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশের কৃষিপণ্য বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মানসম্পন্ন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। আপনাদের (কৃষকদের) প্রশিক্ষণসহ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ০:৪৮:০৪   ৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
তজুমদ্দিনে জেলেদের ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধারের পর বনে অবমুক্ত
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড



আর্কাইভ