বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৯নং ওয়ার্ড আদর্শ গ্রামে মোঃ আনোয়ারের গরুর ঘরে গভীর রাতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আনোয়ারের গরুর ঘরে আগুন লাগে। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে অবস্থান করছিলেন। আগুনে গরুর ঘরের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায় এবং একটি গরুও আগুনে আহত হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

আনোয়ারের স্ত্রী জেসমিন অভিযোগ করে বলেন, “আমরা বাড়ির বাইরে ছিলাম। রাতের আঁধারে কে বা কারা আমাদের গরুর ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরটি পুড়ে যায় এবং গরুরও ক্ষতি হয়। আমার ছেলে রাত প্রায় ২টার দিকে প্রসাব করতে উঠলে পাশের বিলের ভেতরে পার্শ্ববর্তী কুলসুম ও তার ছেলে বাচ্চুকে দেখতে পায়।”

স্থানীয়রা জানান, গরুর ডাক ও আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গরুগুলোকে উদ্ধার করেন। তবে আগুনে গরুর ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০:৪৬:৫৬   ৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ