শশীভূষণে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রচ্ছদ » অপরাধ » শশীভূষণে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
বুধবার, ২০ মে ২০২৬



---

নিজস্ব প্রতিবেদক ॥

চরফ্যাশনের শশীভূষণ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রিমা (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় শশীভূষণ থানাধীন চর কলমি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরমঙ্গল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (সাইবার টিম) এসআই আসিফ ইকবাল সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ চরমঙ্গল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ রিমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিমা ওই গ্রামের ফখরুল ইসলামের মেয়ে এবং মো. সাব্বির হাওলাদারের স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৪:০৮   ৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ