
আজকের ভোলা রিপোর্ট ॥
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস কাজ করতে পারে। এর মাধ্যমে উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হবে।
মঙ্গলবার (১৯ মে) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতকালে হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।
সাক্ষাতকালে তাঁরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও পিছিয়ে পড়া অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিতে ককাসের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
এসময় নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর প্রতিনিধিদল স্পিকার পদে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান এবং সম্প্রতি ¯িপকারের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাক্ষাতকালে প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৪৯:৫২ ১২২ বার পঠিত