
হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥
ভোলার তজুমদ্দিনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্ত মো. বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শামীম রহমান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সহজ ও দ্রুত সময়ে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও নি¤œআয়ের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোবহান সরকার, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা জাতীয়তাবদীর আইনজীবি ফোরামের সম্পাদক ড. এ্যাড. আমিরুল ইসলাম বাছেদ, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান ছাফা পিন্টু, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ছরোয়ারে আলম, উপজেলা জামায়াতর। অর্থ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভোলা জেলা সমাজসেবার উপ-পরিচালক রজব শুভ্র সরকার। সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।
বক্তারা বলেন, সরকারের ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে আগত উপকারভোগী, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে কয়েকজন উপকারভোগীর হাতে প্রতীকীভাবে ফ্যাসিলি কার্ড তুলে জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
উপজেলা সমাজসেবা অফিস সুত্রে জানা যায়, সর্বমোট ২১০৬ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। অনলাইনে পিএমটি স্কোরার মাধ্যমে ১১৩০টি ভাতার জন্য নির্বাচিত হয়, অপেক্ষমান ৩০টি পরিবার রয়েছে। জাতীয় পরিচয় দ্বারা নিবন্ধিতকৃত সীমানায় নেই পরিবারের সংখ্যা ৭টি। ফ্যামিলি কার্ডের সেবা গ্রহণের অনিচ্ছুক ৯টি পরিবার, জাতীয় পরিচয়পত্র না থাকায় অনলাইনে এন্ট্রি নেয়নি ৩৩টি পরিবার।
প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
বাংলাদেশ সময়: ১:৪৪:৩৯ ৭৩ বার পঠিত