দৌলতখানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
রবিবার, ১৭ মে ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোসাঃ ইতি (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইতি লালমোহন উপজেলার উত্তর ফুলবাগিচা (দেওয়ান কান্দি) এলাকার আমির হোসেনের স্ত্রী।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আবু ইউসুফ ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখানের ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে ইতিকে তল্লাশি করে তার হেফাজত থেকে অবৈধ ৫ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, আটককৃত নারী একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১:৪১:০২   ৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ