অবশেষে মনপুরায় সরকারি জমিতে নির্মানাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করলেন ইউএনও

প্রচ্ছদ » অপরাধ » অবশেষে মনপুরায় সরকারি জমিতে নির্মানাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করলেন ইউএনও
শনিবার, ১৬ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

অবশেষে ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজার এলাকায় সরকারি জমিতে নির্মানাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছেন ইউএনও। শনিবার (১৬ মে) মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুসা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে উত্তর সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো: ইউনুস উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজার এলাকায় সরকারি জমির তাল গাছ কেটে ঘর তৈরির উদ্যোগ নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে লাল পতাকা টানিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু তার কয়েকদিন পরই ওই চক্রটি উপজেলা প্রশাসনের লাল পতাকা ফেলে দিয়ে সেখানে জোরপূর্বক অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘরের একাংশ ভেঙ্গে দিয়ে ঘর সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। তার পর দের মাস চলে গেলেও ওই চক্রটি ঘর না ভেঙ্গে বরং সেখানে পিলার দিয়ে পাকা মেঝ তৈরি করে রঙ্গিন টিন লাগিয়ে দুইটি দোকানঘর তৈরি করেছে।

গত ১০ মে ভোলা বিষয়টি আইনশৃঙ্খলা সভায় তোলা হলে জেলা প্রশাসক ডা. শামীম রহমান উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানান এবং সাংবাদিকদেরকে জানান, স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন তাকে ফোন দিয়েছিলেন। কিন্তু নুরুল ইসলাম নয়ন সাংবাদিকদের জানিয়েছেন তিনি এই বিষয়ে ইউএনওকে কোন নির্দেশনা প্রদান করেননি। শেষে শনিবার (১৬ মে) নিরুপায় হয়ে ইউএনও আবু মুসা অবৈধঘর উচ্ছেদ করতে বাধ্য হলেন।

---

এদিকে, অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের বাঁধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরাসরি নির্দেশ উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন ইউনুছ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত ইউনুস, তার ছেলে সাখাওয়াত, ভাই ইসমাঈলসহ কয়েকজন উপস্থিত হয়ে উচ্ছেদ কার্যক্রমে বাঁধা দিয়েছিলো এবং বেল্লাল নামের একজন পথচারীকে মারধর করেন। এতে ঘটনাস্থলে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। অভিযুক্ত ইউনুস উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত সাইদুল হকের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলেও জানা গেছে।

ঘরটি সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুসা।

বাংলাদেশ সময়: ২২:১৭:৩৫   ১৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ