
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রানা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪:৩০ ঘটিকায় ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ১নং ওয়ার্ডের পান বাজার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির এসআই মোঃ আবু ইউসুফ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কালেক্টর স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার ওপর ওত পেতে থাকেন। এসময় সন্দেহভাজন রানাকে তল্লাশি করে তার কাছ থেকে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামী মোঃ রানা ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিগঞ্জ এলাকার মোঃ সেলিমের ছেলে। তার মাতার নাম রহিমা বেগম।
ভোলা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২:২০:৪৭ ৫৯ বার পঠিত