
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সুজন মাতুব্বর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ড এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লালমোহন থানার এসআই প্রসেনজিৎ হালদার ও তাঁর সঙ্গীয় ফোর্স একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ মডেল মসজিদের পশ্চিম পাশে মফিজুল ইসলাম মাতব্বরের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর পরিচালিত হয়। এ সময় ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ সুজন মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
লালমোহন থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২০:০৮ ৮৩ বার পঠিত