লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



---

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. সুজন মাতুব্বর (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ডের মডেল মসজিদের পশ্চিম পাশে মফিজুল ইসলাম মাতব্বরের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমোহন থানার এসআই (নিঃ) প্রসেনজিৎ হালদার সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে সুজন মাতুব্বরকে গতিরোধ করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুজন মাতুব্বরকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে লালমোহন থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৭   ৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ