
মোঃ আব্দুর রহমান হেলাল।।
ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা ও কারিগরি প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভোলার চিলি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার শতাধিক ইলেক্ট্রিশিয়ান অংশগ্রহণ করেন।
এমইপি গ্রুপ চ্যাম্পিয়ন টিমের আয়োজনে এবং মেসার্স সততা ইলেকট্রিকের প্রোঃ গোলাম রহমান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন,
“নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার জন্য দক্ষ ইলেক্ট্রিশিয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সচেতন ও প্রশিক্ষিত ইলেক্ট্রিশিয়ান গ্রাহককে মানসম্পন্ন পণ্য ব্যবহারে উৎসাহিত করতে পারেন।”
তিনি আরও বলেন, ১৯৭৪ সাল থেকে এমইপি গ্রুপ দেশের বৈদ্যুতিক পণ্যের বাজারে আস্থা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের নিরাপদ সেবা নিশ্চিত করে যাচ্ছে।

অনুষ্ঠানে এমইপি গ্রুপের এরিয়া টেরিটোরিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু সাঈদ প্রজেক্টরের মাধ্যমে কোম্পানির বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, ব্যবহার পদ্ধতি ও কার্যকারিতা তুলে ধরেন। তিনি বলেন, উন্নত মানের ক্যাবল ব্যবহার বিদ্যুৎ দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিন ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক ওয়্যারিং, শর্ট সার্কিট প্রতিরোধ, নিরাপদ বৈদ্যুতিক সংযোগ এবং টেকসই ক্যাবল ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা জানান, এমইপি ক্যাবলসে অরিজিনাল তামা ও উন্নত ইনসুলেশন প্রযুক্তি ব্যবহারের কারণে তা দীর্ঘস্থায়ী ও নিরাপদ।
সভায় অংশ নেওয়া ইলেক্ট্রিশিয়ানরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি তারা ভবিষ্যতেও এমইপি গ্রুপের গুণগত মানসম্পন্ন পণ্য গ্রাহকদের কাছে সুপারিশ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার মোঃ আসাদুল হক ও মোঃ মানিক। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এবং টেরিটোরিয়াল ম্যানেজার মোঃ আবু সাঈদ।
শেষে অংশগ্রহণকারী ইলেক্ট্রিশিয়ানদের শুভকামনা জানিয়ে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২০:৩৮:৪৮ ৬৫ বার পঠিত