
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. ডক্টর আবদেলওয়াহাব সাইদানি ভোলা জেলায় ৩ দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম।
বৈঠকে ভোলা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পার¯পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রাষ্ট্রদূতের অবস্থানকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাষ্ট্রদূত মহোদয়কে ভোলার আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন পুলিশ সুপার।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ডক্টর আবদেলওয়াহাব সাইদানি ভোলার শান্তিময় পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের উচ্চমানের পেশাদারিত্ব ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, গত ১৩ মে ২০২৬ তারিখ হতে রাষ্ট্রদূত মহোদয় ভোলা জেলায় ৩ দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৮ ৮৮ বার পঠিত