ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



---

নিজস্ব প্রতিবেদক ॥

ভোলায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ ৯৪ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) ভোলা পৌরসভার উকিলপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম উকিলপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন জনৈক জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে বসত ঘর থেকে পালানোর চেষ্টাকালে মো. কামাল খন্দকারকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ কামাল খন্দকার (৩২)। সে ভোলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকার বাড়ির মোহাম্মদ আলী খন্দকারের ছেলে। বর্তমানে সে উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

অভিযানকালে আসামির হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৫ লাখ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৪৮, তারিখ-১৪-০৫-২০২৬)। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:০৬   ৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ