
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ মে) ভোলা সদর মডেল থানাধীন শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মোঃ জুয়েল ও এএসআই মোঃ আল আমীন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর ইউনিয়নের রতনপুর ৭নং ওয়ার্ডের জমিয়াতুল কোরানীয়া দারুল এহতাম (সাবেক নাছির মাঝি মাদ্রাসা) সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হেলাল ওই এলাকার মৃত মোঃ সেকান্তর চৌকিদারের ছেলে।
এ বিষয়ে ভোলা জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩১ ৬১ বার পঠিত