
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলার পুলিশের এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১২ মে এসআই ইসমাইল হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যশিবপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার ২০২নং মধ্যশিবপুর মৌলভী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে জনৈক আবুল বশারের ভাঙ্গারির দোকানের ভেতর থেকে মাদক বিক্রয়কালে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আবুল বশার (৪৫), পিতা- মোঃ সিদ্দিক মিস্ত্রী, গ্রাম- শিবপুর (২নং ওয়ার্ড), ভোলা। মোঃ কামাল হোসেন (৪০), পিতা- মৃত রাইসুল হক ওরফে রাসেল, গ্রাম- শিবপুর (২নং ওয়ার্ড), ভোলা। তবে কামাল হোসেন বর্তমানে ঢাকার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা (টিক্কাপাড়া) এলাকায় বসবাস করেন।
এই ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৪, তারিখ-১৩/০৫/২০২৬ খ্রিঃ (জিআর-৩০৩/২০২৬)।
ভোলার পুলিশ বিভাগ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৫২:২৯ ৮২ বার পঠিত