দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ১৩ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার দৌলতখান থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মারুফ আলম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোর রাতে উপজেলার উত্তর জয়নগর এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাজীব ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ৩নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন সোহাগ ব্যাটারী হাউজের সামনে অভিযান চালায়।

অভিযানকালে ৩৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মারুফ আলমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি ‘রিয়েলমি’ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মারুফ আলম উপজেলার উত্তর জয়নগর ৩নম্বর ওয়ার্ডের (বজলুর রহমান মাস্টার বাড়ি) মো. বজলুর রহমানের ছেলে।

দৌলতখান থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:৩২:৪৭   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ