ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৮জন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৮জন
বুধবার, ১৩ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৪৮ জন রোগীকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন রোগীকে বিনামূল্যে ছয় মাসের ওষুধ সহায়তাও প্রদান করা হয়।

মঙ্গলবার (১২ মে) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের ভেলুমিয়া শাখায় এ ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসেন রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, মো. মিঠুন ম-ল, সহকারী কারিগরি কর্মকর্তা ইমরান হোসেন, এমএসআই জাহিদ হাসান, সুব্রত রায় ও সিএনএসপি সহ অন্যান্য কর্মকর্তারা।

জিজেইউএস জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মানসিক রোগ নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২০:৩১:৪৯   ১৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


নিষিদ্ধ আওয়ামীলীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ